রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। সকাল ১১টার দিকে এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনী প্রচারণা চলাকালে বিভিন্ন সময়ে তিনি মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন।
উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনী মাঠে বক্তব্য ও পাল্টা বক্তব্যের মাধ্যমে তাদের মধ্যে তীব্র কথার লড়াই দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘিরে নাসীরুদ্দীন পাটওয়ারীর বেশ কিছু মন্তব্যও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।