নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা হলে জনগণই রুখে দেবে: নাহিদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
কোনো আধিপত্যবাদী শক্তি যদি বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে জনগণই তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, 'জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া থেকে শুরু করে ১১ দলীয় জোট গঠন পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলেই দেশে সংস্কার প্রক্রিয়া এগিয়েছে এবং জুলাই সনদের গণভোটের পথ সুগম হয়েছে। একই সঙ্গে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে পারছে।'

তিনি চৌদ্দগ্রাম আসনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিজয়ী করে সংসদে পাঠানোর আহ্বান জানান।

নাহিদ বলেন, 'সংসদে গিয়ে তিনি শুধু চৌদ্দগ্রামের নয়, সারা দেশের মানুষের পক্ষে এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে কথা বলবেন।'

নির্বাচনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি। কেউ কেউ এটিকে সাধারণ নির্বাচন হিসেবে দেখার চেষ্টা করছে, যা গণ-অভ্যুত্থানকে অস্বীকার করার শামিল।'

তিনি আরও বলেন, 'গত ১৬ বছরের মতো এবারের নির্বাচন ঘিরেও পার্শ্ববর্তী দেশের নানা তৎপরতা লক্ষ করা যাচ্ছে। একটি দেশের কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘১১ দলীয় জোট ভোট চুরি ছাড়া ক্ষমতায় যেতে পারবে না’—এ ধরনের মন্তব্য স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত দেয়।'

নাহিদ ইসলাম বলেন, 'বাংলাদেশের সরকার কে গঠন করবে, কে ক্ষমতায় আসবে—তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। কোনো বিদেশি শক্তি নয়।'

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'কোনো আধিপত্যবাদী শক্তি যদি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি