নুরুল হক নুরের নির্বাচনি অফিসে আগুন, দোকানদারকে হুমকি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাশের একটি ওষুধের দোকান ও মুদি দোকানেও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কোনো এক সময় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অফিসটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রার বাড়ির সামনেই ছিল।

নুরুল হক নুরের সমর্থকরা অভিযোগ করেছেন, এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকরা জড়িত। অগ্নিসংযোগের পর ক্ষতিগ্রস্ত দোকানদার হারুন হাওলাদারকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তার। নুরের সমর্থকরা হুমকিতে উপস্থিতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের জঘন্য হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশের জন্য চরম হুমকি। তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে, হাসান মামুনের সমর্থকরা দাবি, নুরের সমর্থকরা নিজেদের দায় থেকে অন্যদের ওপর চাপানোর চেষ্টা করছে।

দশমিনা থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, 'ওখানে আমাদের অফিসার পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি