পবিত্র হজ আজ: ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ঐতিহাসিক আরাফাতের ময়দান। বিশ্ব মুসলিমের লাখো কণ্ঠে উচ্চারিত হচ্ছে আল্লাহর প্রতি আত্মসমর্পণ ও আনুগত্যের এই মহিমান্বিত ঘোষণা।

ফজরের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ২০ লাখের বেশি মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হন। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৭৮ হাজারের বেশি হজযাত্রী। সাদা এহরামে আবৃত হাজিদের উপস্থিতিতে চারদিক যেন শুভ্রতায় ঢেকে গেছে। পাপমুক্তি, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছেন ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ।

৯ জিলহজ হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। এ সময় তারা ইবাদত-বন্দেগি, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে কাটাবেন। একই সঙ্গে শোনবেন হজের খুতবা এবং আদায় করবেন জোহর ও আসরের নামাজ। এ বছর মসজিদে নামিরায় হজের খুতবা প্রদান করবেন মদিনার মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।

সূর্যাস্তের পর হাজিরারা আরাফাত ত্যাগ করে মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে রাতযাপন করবেন। একই সঙ্গে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের জন্য কংকর সংগ্রহ করবেন।

১০ জিলহজ মিনায় পৌঁছে হাজিদের চারটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হয়। প্রথমে জামারাতে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ, এরপর আল্লাহর উদ্দেশে পশু কোরবানি, তারপর মাথা মুন্ডন এবং সবশেষে তাওয়াফে জিয়ারত। পরবর্তী দিনগুলোতেও মিনায় অবস্থান করে বড়, মধ্যম ও ছোট জামারায় পাথর নিক্ষেপ করবেন হাজিরা।

ইসলামীক ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানির জন্য প্রস্তুত হলে শয়তান তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তখন তিনি শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। সেই স্মৃতির প্রতীক হিসেবেই হাজিরা আজও জামারায় পাথর নিক্ষেপ করেন।

হজের শেষ পর্যায়ে হাজিরারা পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করবেন। সাতবার কাবা শরিফ প্রদক্ষিণের মাধ্যমে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

এর আগে সোমবার দিনভর ও রাতে হাজিরারা মিনায় অবস্থান করেন। মসজিদুল হারাম থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের মিনা পরিণত হয় অস্থায়ী তাঁবুর নগরীতে। সারি সারি সাদা তাঁবুতে অবস্থান করে হাজিরারা নামাজ ও ইবাদতে সময় কাটান।

এদিকে হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ও মুজদালিফাসহ আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। মোতায়েন করা হয়েছে এক লাখের বেশি নিরাপত্তাকর্মী।

তীব্র গরমও এবার হজ ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সৌদিতে গতকাল গড় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। গত বছরের প্রাণঘাতী গরমের অভিজ্ঞতা মাথায় রেখে এবার ৪০টির বেশি সরকারি সংস্থা ও আড়াই লাখ কর্মকর্তা হজ ব্যবস্থাপনায় কাজ করছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি, ড্রোন ক্যামেরা এবং তথ্য বিশ্লেষণ ব্যবস্থাও যুক্ত করা হয়েছে হজ পরিচালনায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড