গজনীতে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই

ম
মো. রাজন মিয়া ( শেরপুর প্রতিনিধি )
১৩ নভেম্বর, ২০২৬ ১৭:৫৩:৫১
ছবি: সদ্য সংবাদ

শেরপুরের ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে দুর্বৃত্তদের কবলে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পর্যটনকেন্দ্রের একটি পাহাড়ে এ ঘটনা ঘটে। অভিযোগ, অস্ত্রের ভয় দেখিয়ে শিক্ষার্থীদের আটকে রেখে মারধর করা হয়। পরে তাঁদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী শিক্ষার্থীদের বর্ণনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৭০ শিক্ষার্থী, তিন শিক্ষক, দুই কর্মচারী এবং খাবারের দায়িত্বে থাকা আরও দুজনসহ মোট ৭৭ জনের একটি দল সকালে গজনী অবকাশে পৌঁছায়। পরে তাঁরা কয়েকটি দলে বিভক্ত হয়ে পর্যটনকেন্দ্রের আশপাশে ঘুরতে বের হন।

এ সময় আট শিক্ষার্থীর একটি দল পাহাড়ের দিকে গেলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে কয়েকজন ব্যক্তি তাঁদের পথ আটকে দেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁদের সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান জানান, দুর্বৃত্তরা তাঁদের আটজনকে আটকে রেখে সঙ্গে থাকা মুঠোফোন, মানিব্যাগ ও টাকা নিয়ে যায়। পরে তাঁরা পর্যটনকেন্দ্রে ফিরে স্থানীয়দের সহযোগিতায় দলের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।

গজনী অবকাশের কেয়ারটেকার ক্লেমেন রাখসাম বলেন, পিকনিকের দলটিকে দুর্গম পাহাড়ি ও জঙ্গলের এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, খবর পাওয়ার পর পুলিশ পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে দুর্গম এলাকায় চলে যাওয়ায় অভিযুক্তদের আটক করা সম্ভব হয়নি। পর্যটনকেন্দ্রে বর্তমানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, ঘটনাটি জানার পর খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, পর্যটনকেন্দ্রের বাইরে পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই এলাকায় না যাওয়ার জন্য স্থানীয়রা শিক্ষার্থীদের সতর্ক করেছিলেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান