মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে সাঁকো গড়লেন হিল ভিডিপির সদস্যরা

র
রুপম চাকমা (দিঘীনালা প্রতিনিধি, খাগড়াছড়ি)
১৬ নভেম্বর, ২০২৬ ১২:১৪:১৩
ছবি: সদ্য সংবাদ

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বেতছড়িতে মাইনি নদীর ওপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি করেছেন হিল ভিডিপির সদস্যরা। স্থানীয় চার গ্রামের প্রায় চার হাজার মানুষের যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়ে সোমবার (১৬ নভেম্বর) তারা এ উদ্যোগ বাস্তবায়ন করেন।

সাঁকোটি নির্মাণে হিল ভিডিপির সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। এর ফলে হাজাছড়া, ক্ষেত্রপুর, ধন্যমাছড়া ও বাচাঁমরং গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে নদী পারাপারে শিশু, শিক্ষার্থী, নারী ও বয়স্কদের যে সমস্যায় পড়তে হতো, নতুন সাঁকোটি তা নিরসনে সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয়রা।

পাগুজ্জাছড়ি গ্রামের কার্বারী লক্ষী কুমার বলেন, সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য হিল ভিডিপির সদস্যরা যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসার দাবিদার। তাদের এই কাজ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হক জানান, নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি হিল ভিডিপির সদস্যরা বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন। মানুষের দুর্ভোগ কমানো এবং স্থানীয় উন্নয়নে স্বেচ্ছাশ্রমে তাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, জনসেবামূলক কাজে অংশ নেওয়ার পাশাপাশি নিজেদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিও জানিয়েছেন ভিডিপি সদস্যরা। বেতছড়ি প্লাটুন কমান্ডার এপিসি মো. খোরশাদ আলম বলেন, মাসে মাত্র তিন হাজার টাকা বেতনে দায়িত্ব পালন করতে গিয়ে সদস্যদের নানা আর্থিক সংকটের মুখে পড়তে হয়।

তার মতে, বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানো হলে সদস্যরা আরও আগ্রহ নিয়ে জনকল্যাণমূলক কাজে যুক্ত হতে পারবেন। দায়িত্ব ও শ্রমের যথাযথ মূল্যায়নের পাশাপাশি সম্মানজনক ভাতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি