নারায়ণগঞ্জে বিএসটিআইয়ের অভিযান, অবৈধ কয়েল কারখানায় ২ লাখ টাকা জরিমানা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১৭:০৪:১০
ছবি: সংগৃহীত

মানহীন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া মশার কয়েল উৎপাদন এবং বাজারজাত করার দায়ে নারায়ণগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর আওতায় বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, মিজমিজি এলাকার সালেহা ট্রেডিং প্রয়োজনীয় মানসনদ ও পণ্য মোড়কজাতের অনুমোদন ছাড়াই মশার কয়েল উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে দুটি আইনে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই এলাকার আর জে প্রোডাক্টস ও ইশিকা এন্টারপ্রাইজের বিরুদ্ধেও অনুমোদন ছাড়া মশার কয়েল প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে প্রতিষ্ঠানটিকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন। বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটর হিসেবে অভিযানে অংশ নেন ফিল্ড অফিসার (সিএম) মো. ইয়াছির আরাফাত এবং পরিদর্শক মো. শাহজাহান ও মো. আরিফ হোসেন আসিফ।

বিএসটিআই জানিয়েছে, বাজারে পণ্যের গুণগত মান বজায় রাখা এবং ওজন ও পরিমাপে অনিয়ম বন্ধ করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা