কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা, গেজেট প্রকাশ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১৭:২১:০৮
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগপত্র গ্রহণের পর আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। এ বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আসন শূন্য হওয়ার বিষয়টি জানানো হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক। পরদিন ১৫ নভেম্বর স্পিকার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর মঙ্গলবার আসন শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সময় বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এই রাজনীতিক।

৮৬ বছর বয়সী ওসমান ফারুক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর পদত্যাগের পেছনে শারীরিক অসুস্থতাকে একটি কারণ হিসেবে উল্লেখ করছে সংশ্লিষ্ট একটি সূত্র। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটেও অংশ নেননি তিনি।

তবে বিএনপির আরেকটি সূত্রের দাবি, মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় অসন্তুষ্টি থেকে তিনি সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। যদিও পদত্যাগের প্রকৃত কারণ সম্পর্কে ওসমান ফারুক বা তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গেজেট প্রকাশের মধ্য দিয়ে কিশোরগঞ্জ-৩ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য হলো।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা