হাইকোর্টে জামিন চাইলেন সাবেক পাটমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৩:৪৭
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের করা ২১টি মামলায় জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তার করা জামিন আবেদনের শুনানি রোববার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২৫ আগস্ট ভোরে রাজধানীর শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একাধিক আইনি কার্যক্রম শুরু হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও হাজির করা হয়।

এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হওয়া ২১ মামলায় জামিন চেয়ে এবার হাইকোর্টে আবেদন করেছেন সাবেক এই মন্ত্রী।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ