রিমান্ড শেষে আদালতে আখতারুজ্জামান, জামিন আবেদন

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬ ১৩:২২:১৮
সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় এক দিনের রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন।

এর আগে শনিবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে তোলা হলো।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাদের বহনকারী ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৯টা ৮ মিনিটে উড়োজাহাজটি নির্ধারিত পার্কিংয়ে যায়।

যাত্রীরা ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশের পর ইমিগ্রেশন কার্যক্রম শেষ করেন। এরপর লাগেজ নিতে তারা ৮ নম্বর বেল্ট এলাকায় যান।

এ সময় বিমানবন্দরে আগমনী যাত্রীর চাপ বেশি থাকায় ট্রলি পেতে সাময়িক সংকট তৈরি হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। ট্রলি নেওয়ার জন্য দীর্ঘ সারি তৈরি হলে কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভেঙে ট্রলি নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়।

একই সময়ে লাগেজ পেতে দেরি হওয়া এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন উত্তেজিত হয়ে পড়েন। তাদের অশোভন আচরণের কারণে বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।

এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা, নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্তের অংশ হিসেবে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

পরদিন তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। তবে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে রোববার ফের তাকে আদালতে হাজির করা হয়েছে এবং তার আইনজীবী জামিনের আবেদন করেছেন।

সদ্য সংবাদ/এসকে

আইন-আদালত ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. সৌদির বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সদ্য. সাবেক সিইসি হাবিবুল আউয়াল ফের গ্রেপ্তার সদ্য. শাহজালালে মালয়েশিয়ান নাগরিকের শরীরে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার সদ্য. রিমান্ড শেষে আদালতে আখতারুজ্জামান, জামিন আবেদন সদ্য. শাহজালালের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ সদ্য. নেপালের বন্যায় নিখোঁজের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশীয় নাগরিক সদ্য. নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. সৌদির বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সদ্য. সাবেক সিইসি হাবিবুল আউয়াল ফের গ্রেপ্তার সদ্য. শাহজালালে মালয়েশিয়ান নাগরিকের শরীরে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার সদ্য. রিমান্ড শেষে আদালতে আখতারুজ্জামান, জামিন আবেদন সদ্য. শাহজালালের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ সদ্য. নেপালের বন্যায় নিখোঁজের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশীয় নাগরিক সদ্য. নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান