হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৩:৩৮:০১
সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর দেওয়া ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট নয় বলে দাবি করেছে প্রসিকিউশন।

তার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার রায়ের বিরুদ্ধে এ আপিল করা হয়। আবেদনে ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ এবং সেগুলোর গুরুত্ব বিবেচনায় ট্রাইব্যুনালের দেওয়া সাজা পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, জুলাই-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর তার সাজা বাড়ানোর উদ্যোগ নেয় প্রসিকিউশন।

রাষ্ট্রপক্ষের আবেদনে বলা হয়েছে, মামলায় প্রমাণিত অপরাধের মাত্রা ও অভিযোগের গুরুত্বের তুলনায় ১০ বছরের কারাদণ্ড পর্যাপ্ত নয়। এ কারণে সাজা পরিবর্তন করে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য উচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

এখন প্রসিকিউশনের এই আপিলের ওপর উচ্চ আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্টরা।

সদ্য সংবাদ/এসকে

আইন-আদালত ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নতুন দায়িত্বে আসিফ, সারজিস ও মিতু সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ সদ্য. নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকরা সদ্য. উচ্ছেদের পর ফুটপাতে দোকান বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক সদ্য. হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সদ্য. তিন দফা দাবি নিয়ে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ সদ্য. জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নতুন দায়িত্বে আসিফ, সারজিস ও মিতু সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ সদ্য. নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকরা সদ্য. উচ্ছেদের পর ফুটপাতে দোকান বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক সদ্য. হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সদ্য. তিন দফা দাবি নিয়ে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ সদ্য. জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ