দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৪:১৯:০০
ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবীরের আদালতে দুদকের আবেদনের ওপর শুনানি হয়। পরে আদালত দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানির জন্য কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়েছিল। এরপর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

দুদকের মামলায় আসিবুর রহমানের বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৮৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। মামলার নথি অনুযায়ী, তার নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে প্রায় ১১ কোটি ৭৯ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা।

দুদকের অভিযোগ, শাহজাহান খান মন্ত্রী ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করে ছেলের নামে সম্পদ গড়ে তুলতে সহযোগিতা করেছেন। এ অভিযোগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

এদিকে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শাহজাহান খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদক পৃথক মামলাও করেছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. এনসিপি জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান সদ্য. রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের সরবরাহ সংকটের আশঙ্কা, দাম বাড়ানোর প্রস্তাব সদ্য. নতুন দায়িত্বে আসিফ, সারজিস ও মিতু সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ সদ্য. নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকরা সদ্য. উচ্ছেদের পর ফুটপাতে দোকান বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক সদ্য. হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. এনসিপি জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান সদ্য. রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের সরবরাহ সংকটের আশঙ্কা, দাম বাড়ানোর প্রস্তাব সদ্য. নতুন দায়িত্বে আসিফ, সারজিস ও মিতু সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ সদ্য. নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকরা সদ্য. উচ্ছেদের পর ফুটপাতে দোকান বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক সদ্য. হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল