চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৫:৪২:০৭
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকায় চাঁদাবাজির অভিযোগে শাহিনুর আলম নামে বিএনপির সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

রোববার (৪ অক্টোবর) খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে খিলক্ষেত থানায় হস্তান্তর করে এসআরবি। সেখান থেকে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে তাকে দেওয়া হয়।

শাহিনুর আলম খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় থানার তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এলাকায় চাঁদা আদায়সহ বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, খিলক্ষেত বাজারের রেলগেট, বারুয়া, মাস্তুল, তালনাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অটোরিকশার গ্যারেজ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে শাহিনুর ও তার সহযোগীদের বিরুদ্ধে।

স্থানীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন শাহিনুর আলম। একসময় স্থানীয় কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হলেও তিনি জয়ী হতে পারেননি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন জানান, চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে এসআরবি সদস্যরা শাহিনুর আলমকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টো রোড কার্যালয়ে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. প্রিজন ভ্যান খুলে দেন এসআই, প্রাইভেট কারে চলে যান ‘পিচ্চি রাজা’ সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষে মির্জা ফখরুলের ভাই সদ্য. সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন অটোরিকশা চালকরা সদ্য. এনসিপি জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান সদ্য. রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের সরবরাহ সংকটের আশঙ্কা, দাম বাড়ানোর প্রস্তাব সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. প্রিজন ভ্যান খুলে দেন এসআই, প্রাইভেট কারে চলে যান ‘পিচ্চি রাজা’ সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষে মির্জা ফখরুলের ভাই সদ্য. সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন অটোরিকশা চালকরা সদ্য. এনসিপি জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান সদ্য. রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের সরবরাহ সংকটের আশঙ্কা, দাম বাড়ানোর প্রস্তাব