নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৮:৫০:০০
ছবি: সংগৃহীত

দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলায় নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী আবেদনটি দাখিল করেন। আবেদনে নাজমুল আলমের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানানো হয়।

দুদকের আবেদনে বলা হয়েছে, সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জন, সেই অর্থ নিজের এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অভিযোগ অনুযায়ী, অর্থপাচারের মাধ্যমে বিদেশে সম্পদ গড়ে তোলার বিষয়টিও খতিয়ে দেখছে দুদক।

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে নাজমুল আলম দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করতে পারেন। এ অবস্থায় অনুসন্ধান কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের স্বার্থে তার বিদেশযাত্রা বন্ধ রাখা জরুরি।

দুদকের এসব যুক্তি বিবেচনায় নিয়ে আদালত নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

সদ্য সংবাদ/এসএস

আইন-আদালত ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. মালয়েশিয়ায় ভূমিধসের ৪০ ঘন্টা পর বাংলাদেশী ফাহাদ হোসেনের নিথরদেহ উদ্ধার সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. মালয়েশিয়ায় ভূমিধসের ৪০ ঘন্টা পর বাংলাদেশী ফাহাদ হোসেনের নিথরদেহ উদ্ধার