গাজায় ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে সৌদি আরব

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১৩:৩৯:৫৩
ছবি: আরব নিউজ

যুদ্ধবিধ্বস্ত গাজায় ভয়াবহ খাদ্যসংকটের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব। উপত্যকাটির মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য রান্না করা খাবার সরবরাহ করছে দেশটির সরকারি ত্রাণ সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ)।

সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, গত শুক্রবার (১৩ নভেম্বর) গাজার বিভিন্ন এলাকায় ২৪ হাজার ৮০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর কাছে এসব খাবার পৌঁছে দিতে স্থানীয় সহযোগী সংস্থার কর্মীরাও কাজ করছেন।

দেইর আল-বালাহ ও আল-কারারাসহ বিভিন্ন এলাকায় চলছে এ খাদ্য বিতরণ কার্যক্রম। খাবার তৈরি থেকে শুরু করে মানুষের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি ও খাদ্যনিরাপত্তা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

শুধু রান্না করা খাবার নয়, গাজায় বাস্তুচ্যুত মানুষের আবাসন ও জরুরি প্রয়োজন মেটাতেও সহায়তা দিচ্ছে সৌদি আরব। গত ৪ নভেম্বর তাঁবু ও খাদ্যসামগ্রী নিয়ে একটি ত্রাণবহর উপত্যকাটিতে প্রবেশ করে। সংকটের মধ্যে আশ্রয়হীন পরিবারগুলোর জন্য এসব সামগ্রী পাঠানো হয়।

গাজায় মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করতে ২০২৩ সালের নভেম্বরে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় তহবিল সংগ্রহ শুরু করে কেএসরিলিফ। সংস্থাটির ‘সাহেম’ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হচ্ছে এ কার্যক্রম।

যুদ্ধের কারণে বিপর্যস্ত গাজার মানুষের খাদ্য ও আশ্রয়ের চাহিদা পূরণে সৌদি আরবের এ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।​

​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল