রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১৪:০২:০০
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট মোকাবিলায় নতুন করে অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ খাতে অতিরিক্ত ৮০ লাখ ইউরো সহায়তা দেবে সংস্থাটি। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসা স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও ব্যয় করা হবে এই অর্থ।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের মিশন এক বার্তায় এ সহায়তার বিষয়টি নিশ্চিত করেছে।

ইইউ জানিয়েছে, নতুন বরাদ্দের অর্থ দিয়ে রোহিঙ্গাদের খাদ্যনিরাপত্তা, চিকিৎসাসেবা এবং সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি শরণার্থীদের কারণে বাড়তি চাপের মুখে থাকা স্থানীয় জনগোষ্ঠীর জন্যও প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশের জন্য নির্ধারিত এই অর্থায়ন ১ কোটি ৬০ লাখ ইউরোর একটি আঞ্চলিক সহায়তা প্যাকেজের অংশ। নতুন বরাদ্দের বাইরে চলতি ২০২৬ সালে বাংলাদেশে মানবিক কার্যক্রম পরিচালনায় এরই মধ্যে ২ কোটি ৩০ লাখ ইউরোর বেশি অর্থ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে রয়েছেন। দীর্ঘদিন ধরে চলা এই শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইইউ বলছে, জরুরি মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির মূল কারণগুলো সমাধান এবং সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায়ও সহযোগিতা অব্যাহত রাখবে তারা।

​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী