গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আ.লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১৪:১৪:৫৫
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সাংগঠনিক শক্তি হারিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তাঁর দাবি, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির কার্যকর অস্তিত্ব নেই। জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে দেশে কোনো রাজনৈতিক দলের পক্ষে রাজনীতি করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সকালে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে পার্থ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে। জনসমর্থন ও সাংগঠনিক কার্যক্রমের ঘাটতি ঢাকতেই দলটি সহিংসতার পথ বেছে নিচ্ছে। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সফল হবে না।

গত ৮ মাসে ব্যাংক লুট ও বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব বিষয় সামনে না থাকায় আলোচনার কেন্দ্রবিন্দু পরিবর্তনের চেষ্টা করছে আওয়ামী লীগ। তবে দলটির শাসনামলে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আন্দালিভ রহমান পার্থ আরও বলেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া নানা আর্থিক অনিয়মের প্রভাব এখনো সামাল দিতে হচ্ছে বর্তমান সরকারকে। বিশেষ করে ব্যাংকিং খাতের আর্থিক অবস্থার পাশাপাশি বেশি দামে বিদ্যুৎ কেনার চাপও বহন করতে হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণের সময়কে দেশের ইতিহাসের কঠিন সময়গুলোর একটি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমলের তুলনায় গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে দেশের ক্ষতি বেশি হয়েছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ যেকোনোভাবে রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেলে জুলাইয়ের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের প্রতিশোধের মুখে পড়তে হতে পারে। দলটির রাজনীতিতে প্রতিহিংসার প্রবণতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী