বিএনপির ওপর আ. লীগের কোনো রাগ নাই, সব রাগ এনসিপির ওপর : এনসিপি নেত্রী মিতু

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১১:২৪:৩৮
ছবি: সংগৃহীত

বিএনপির প্রতি আওয়ামী লীগের তেমন কোনো ক্ষোভ নেই, বরং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদেরই দলটি বেশি টার্গেট করছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা মিতু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। একই পোস্টে এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার কথাও তুলে ধরেন মাহমুদা মিতু।

পোস্টে মাহমুদা মিতু জানান, জুলাই আন্দোলনের সমন্বয়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মাহমুদা মিতু প্রশ্ন তোলেন, একের পর এক বাড়িতে আগুন কিংবা মানুষের প্রাণহানির ঘটনা ঘটলেও সংশ্লিষ্টদের যেন কিছুই যায় আসে না। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ফেসবুক পোস্টের শেষাংশে এনসিপি নেত্রী দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির বিরোধের চেয়ে এনসিপির প্রতি তাদের ক্ষোভ বেশি। তাঁর ভাষায়, বিএনপির ওপর আওয়ামী লীগের কোনো রাগ নেই; দলটির সব ক্ষোভ এনসিপিকে ঘিরে।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় বাড়ির টিনশেড অংশের কয়েকটি কক্ষ পুড়ে যায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস।

এর আগে নিজের ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমও বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন। তবে কারা এ হামলা চালিয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি। একই সঙ্গে আগুনের ঘটনায় তাঁর কণ্ঠরোধ করা যাবে না এবং নিজের কাজ চালিয়ে যাবেন বলেও প্রত্যয় জানান তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সদ্য. তারেক রহমানের সঙ্গে বিশ্ব নেতারা একসঙ্গে কাজ করতে চান: হুমায়ুন কবির সদ্য. যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সদ্য. তারেক রহমানের সঙ্গে বিশ্ব নেতারা একসঙ্গে কাজ করতে চান: হুমায়ুন কবির সদ্য. যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী