১৬ ডিসেম্বর যাত্রা শুরু থার্ড টার্মিনালের, জাপানি চুক্তির শর্তে বিতর্ক

এ
এলেন বিশ্বাস (ঢাকা প্রতিনিধি)
১২ নভেম্বর, ২০২৬ ১১:৩৫:০৯
ছবি: সদ্য সংবাদ

বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে যাত্রা শুরু করার কথা রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের। তবে এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে দেওয়ার প্রক্রিয়ায় চুক্তির কয়েকটি শর্ত নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, পরিচালনার দায়িত্ব দিতে গিয়ে বিদেশি প্রতিষ্ঠানটিকে বেশ কিছু সুবিধা দেওয়া হচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদ জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাব অনুমোদন করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবের মধ্য থেকে জাপানি কনসোর্টিয়ামকে বেছে নেওয়া হয়েছে।

বেবিচক ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চুক্তির শর্ত নিয়ে শুরু থেকেই আলোচনা ও মতবিরোধ ছিল। প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে অন্যতম হলো, থার্ড টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখতে হবে। এ ছাড়া আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু করা যাবে না।

রাজস্ব ভাগাভাগির বিষয়টিও আলোচনায় এসেছে। পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী বিদেশি পরিচালনাকারী পক্ষের কাছ থেকে বাংলাদেশের ২৭ শতাংশ রাজস্ব পাওয়ার কথা। তবে অপারেশনাল প্রস্তুতি পর্বের (ওপিসিটি) প্রথম আট মাসের জন্য জাপানি কনসোর্টিয়াম সাড়ে ১৩ শতাংশ রাজস্ব দেওয়ার প্রস্তাব করেছে। এতে নির্ধারিত হারের তুলনায় বাংলাদেশের প্রাপ্য কমে যাবে।

গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়েও শর্তে অসামঞ্জস্যের অভিযোগ রয়েছে। থার্ড টার্মিনালের পরিচালনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলেও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বসংক্রান্ত ঝুঁকি ও দায়ভার বহন করতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে।

এ ছাড়া বাংলাদেশের প্রচলিত আইনে ভবিষ্যতে কোনো পরিবর্তন এলে তা যেন তাদের ক্ষেত্রে কার্যকর না হয়, এমন বিশেষ আইনি সুরক্ষা ও দায়মুক্তি চেয়েছে জাপানি পক্ষ। তবে সব বিদেশি বিনিয়োগকারীর জন্য প্রযোজ্য সাধারণ আইনের বাইরে বিশেষ সুবিধা দিতে সরকার সম্মত নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চুক্তির এসব শর্ত নিয়ে আপত্তি জানিয়েছেন বিমান খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, ১৬ ডিসেম্বরের মধ্যে টার্মিনাল চালুর লক্ষ্য পূরণ করতে গিয়ে দীর্ঘমেয়াদি চুক্তিতে দেশের স্বার্থ যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিজস্ব জনবল ও সক্ষমতা বাড়িয়ে সংস্থাটি নিজেই টার্মিনাল পরিচালনা করলে দেশ আর্থিকভাবে বেশি লাভবান হতে পারত। বর্তমান প্রস্তাবিত ব্যবস্থায় জাপানি পক্ষের লাভের সুযোগ বেশি বলে তাঁর মত।

প্রথম ও দ্বিতীয় টার্মিনাল বন্ধ রাখার প্রস্তাব নিয়েও প্রশ্ন উঠেছে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্থাপনা ও অবকাঠামোর সক্ষমতা কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০১৭ সালে ১৩ হাজার ৬১০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে থার্ড টার্মিনাল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরবর্তী সময়ে নকশা পরিবর্তন ও কাজের পরিধি বাড়ায় তিন দফা সংশোধনের মাধ্যমে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকায়।

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালের কার্যক্রম শুরুর প্রস্তুতি হিসেবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে চলছে। পাশাপাশি নতুন টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লাইসেন্সের কার্যপরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সদ্য. তারেক রহমানের সঙ্গে বিশ্ব নেতারা একসঙ্গে কাজ করতে চান: হুমায়ুন কবির সদ্য. যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সদ্য. তারেক রহমানের সঙ্গে বিশ্ব নেতারা একসঙ্গে কাজ করতে চান: হুমায়ুন কবির সদ্য. যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী