পরীমণিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে সেই এডিসি সাকলায়েন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিত্রনায়িকা পরীমণির সঙ্গে রাত্রিযাপন ও অনৈতিক সম্পর্কের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য প্রস্তুত করা প্রজ্ঞাপনের সারসংক্ষেপে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বাক্ষর করেছেন। এখন সেটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে একই বছরের ১৪ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। ওই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন গোলাম সাকলায়েন। পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে তার বাসায় পরীমণির যাতায়াতের বিষয়টি উঠে আসে।

পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠার পর গোলাম সাকলায়েনকে ডিবি থেকে বদলি করা হয়। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ২০২৪ সালের ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) কাছে তাকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে মতামত চেয়ে চিঠি দেওয়া হয়। পিএসসির মতামতের ভিত্তিতে এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে।

পিএসসিতে পাঠানো শৃঙ্খলা শাখার স্মারকে উল্লেখ করা হয়, ডিবির গুলশান বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালনকালে পরীমণির সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ শুরু হয়। পরবর্তীতে তিনি নিয়মিত পরীমণির বাসায় রাত্রিযাপন করতেন। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখা থেকে প্রাপ্ত তার মুঠোফোনের কল রেকর্ড বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালের ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি পরীমণির বাসায় অবস্থান করেছেন।

এ ছাড়া ওই বছরের ২ সেপ্টেম্বর অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ১ আগস্ট গোলাম সাকলায়েন তার স্ত্রী বাসায় না থাকা অবস্থায় পরীমণিকে রাজারবাগের সরকারি বাসভবনে নিয়ে যান। সেখানে প্রায় ১৭ ঘণ্টা অবস্থানের পর ২ আগস্ট রাত দেড়টার দিকে তিনি বাসা ত্যাগ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে বলা হয়েছে, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হওয়া সত্ত্বেও গোলাম সাকলায়েন সরকারি দায়িত্বের বাইরে পরীমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও বিবাহবহির্ভূত সম্পর্ক, পরীমণির সঙ্গে জন্মদিন উদযাপন এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে সময় কাটানোর মতো কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী জারি করা হয়। পরে অভিযুক্ত কর্মকর্তা অভিযোগের জবাব দিয়ে ব্যক্তিগত শুনানির আবেদন করেন। বিভাগীয় তদন্ত শেষে জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন) হায়াত-উদ-দৌলা খাঁনের দাখিল করা প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি