প্রশ্ন করায় সাংবাদিকের ফোন কেড়ে নিলেন মির্জা আব্বাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

প্রশ্ন করায় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইল এলাকায় গণসংযোগে অংশ নেন মির্জা আব্বাস। গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দ্য নিউজের এক সাংবাদিক ভোটের পরিবেশ নিয়ে তাঁকে প্রশ্ন করেন।

ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘অনেক অভিযোগ করছে আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন চাচ্ছে বিএনপি, আপনি কি বলবেন?’ প্রশ্ন শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মির্জা আব্বাস। জবাবে তিনি ওই সাংবাদিককে উদ্দেশ করে পাল্টা একের পর এক প্রশ্ন করতে থাকেন এবং তাঁকে ‘স্পাই করতে এসেছেন কি না’ বলেও জিজ্ঞেস করেন। একপর্যায়ে কথোপকথন শেষ হওয়ার পর ওই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিতে দেখা যায় ঢাকা-৮ আসনের এই প্রার্থীকে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর চলাকালে এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে ওঠেন মির্জা আব্বাস। এ সময় তিনি রাগান্বিত কণ্ঠে বলেন, ‘আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, তুমি কি স্পাইয়িং করতেছো নাকি?’ এরপর ওই সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে সেটি পরীক্ষা করতে দেখা যায় বিএনপির এই বর্ষীয়ান নেতাকে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি