পুরুষ নির্যাতন দমন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধে পৃথক আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা এ রিটে দাবি করা হয়, ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি পৃথক আইন প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং বিদ্যমান আইনের অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি কমানো সম্ভব হবে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ ও ‘যৌতুক আইন’-এর অপব্যবহারের অভিযোগে অনেক পুরুষ হয়রানির শিকার হন। তাই পুরুষদের সুরক্ষায় পৃথক আইন প্রণয়নের বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

এছাড়া রিটের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশ দেওয়ারও আবেদন জানানো হয়েছে।

রিটকারীদের দাবি, পারিবারিক বিরোধ বা অন্যান্য কারণে অনেক ক্ষেত্রে মিথ্যা মামলা দিয়ে পুরুষদের হয়রানি করা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে পৃথক আইন প্রণয়ন প্রয়োজন।

জানা গেছে, মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি