এ উপলক্ষে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল ফাওজান মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলকে এ মাসে বেশি বেশি নামাজ আদায়, যাকাত প্রদান, দান-সদকা, মানুষের উপকার, কোরআন তিলাওয়াত, মাসনূন দোয়া ও আল্লাহর জিকিরে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান ও যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানকে রমজানের শুভেচ্ছা জানান।
গ্র্যান্ড মুফতি আরও বলেন, 'রোজা পালন এবং তারাবিসহ রাতের ইবাদতে মুসলমানরা যেন সফলতা লাভ করেন এবং তাদের সব নেক আমল আল্লাহ তায়ালা কবুল করেন।'
তিনি সবাইকে তাগিদ দিয়ে বলেন, 'পবিত্র মাসে গুনাহ ও অন্যায় থেকে বিরত থাকতে হবে। রমজান তাকওয়া ও নেকির মাস হওয়ায় আল্লাহভীতিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জাগ্রত রাখতে হবে।'
সূত্র: সৌদি গেজেট