বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ২২ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। ওইদিন তার পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই তিনি কারাবন্দি ছিলেন।
এদিকে, আনিস আলমগীরের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। ওই মামলায় জামিন আবেদনের শুনানির জন্য আগামী ৮ মার্চ অধস্তন আদালতে দিন ধার্য রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী আসলাম মিয়া।