শাহজালালের মাজারে তারেক রহমান, নির্বাচনী প্রচার শুরু করল বিএনপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ আদায় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি দরগাহে উপস্থিত হন। মাজার জিয়ারত শেষে রাত ৯টা ৪০ মিনিটের দিকে হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

এর আগে বুধবার রাত ৭টা ৫৬ মিনিটে আকাশপথে তারেক রহমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। রাত ৮টা ১৩ মিনিটে তিনি হযরত শাহজালাল (র.)-এর দরগাহের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান।

হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত শেষে তারেক রহমান সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে যাবেন। সেখানে তিনি মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

আগামীকাল বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তৃতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান। তার সিলেট আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ইতোমধ্যে আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে নেতাকর্মীরা জনসভায় অংশ নিতে ছুটে এসেছেন।

জনসভা উপলক্ষে আলিয়া মাদরাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে পুরো এলাকা। একই সঙ্গে সিলেট নগরীজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনসভা শেষে দুপুরে তারেক রহমান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে অংশ নেবেন। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আরেকটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি