আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর চিফ প্রসিকিউটর পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর চিফ প্রসিকিউটর পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ড মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবেও তিনি পরিচিতি লাভ করেন।
এর আগে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অ্যাডভোকেট তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। জুলাই আন্দোলন ঘিরে সারাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের অভিযোগের বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।
তবে সাম্প্রতিক প্রজ্ঞাপনের মাধ্যমে তার দায়িত্বে পরিবর্তন আনা হলো। এ বিষয়ে বিস্তারিত কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।