সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য: মাহদী আমিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, 'সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন, বিভিন্ন নির্ভরযোগ্য সংস্থার জরিপ, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনি জনসভায় বিপুল জনসমাগম এবং মাঠপর্যায়ের বাস্তবতা—সবকিছু মিলিয়ে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে জনসমর্থনের শীর্ষে রয়েছে বিএনপি। এই বাস্তবতা অনুধাবন করেই একটি নির্দিষ্ট দল ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ভোট চাইছে।'

তিনি অভিযোগ করে বলেন, 'জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে ওই দলটি এখন জাল ভোট, অর্থ বিতরণ ও ভয়ভীতির আশ্রয় নিচ্ছে, যা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। যারা সারাক্ষণ সততা ও দুর্নীতিবিরোধী অবস্থানের কথা বলে, তারাই যদি নির্বাচনের মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, তা অত্যন্ত লজ্জাজনক ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।'

মাহদী আমিন বলেন, 'দলীয় প্রধানের আসন ঢাকা-১৫ তে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে দলটির এক শীর্ষ আইনজীবী নেতা প্রকাশ্যে টাকা বিতরণ করেছেন, এ সংক্রান্ত ভিডিও ইতোমধ্যে দেশজুড়ে ভাইরাল হয়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। শুধু তাই নয়, ওই দলটি নির্বাচনি প্রচারণার নামে সাধারণ মানুষ এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করছে, যা নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন।'

তিনি আরও বলেন, 'খুলনা-১ আসনে ওই দলের প্রার্থী ভোটারদের মাঝে নিজ হাতে টাকা বিতরণ করছেন—এমন ঘটনাও গণমাধ্যমে এসেছে। নিশ্চিত পরাজয়ের আশঙ্কা থেকেই দেশজুড়ে পরিকল্পিতভাবে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি, বিকাশ, নগদ ও রকেট নম্বর সংগ্রহ করে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।'

সংবাদ সম্মেলনে সহিংসতার অভিযোগ তুলে মাহদী আমিন বলেন, 'কুমিল্লা-১১ আসনের চৌদ্দগ্রামে রাতের আঁধারে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। একইভাবে বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম উপজেলার থালতামাঝ গ্রামে গত রাতে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এসব ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।'

এ ধরনের প্রতিটি ঘটনায় দ্রুত স্থানীয় প্রশাসন, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনের শেষাংশে মাহদী আমিন বলেন, 'বিএনপির অবশ্যম্ভাবী বিজয় নস্যাৎ করতে যত অপপ্রচার, ষড়যন্ত্র, অর্থনৈতিক লেনদেন ও সহিংসতার আশ্রয়ই নেওয়া হোক না কেন, গণতন্ত্রকামী জনগণ তা প্রতিহত করে নিজেদের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি