উন্মোচিত হলো বিএনপির নির্বাচনী থিম সং

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতেই ভোটের মাঠে সক্রিয় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনা, নতুন রাজনৈতিক পরিকল্পনা ও নির্বাচনী বার্তা নিয়ে দলটি সিলেট থেকে প্রচারণার যাত্রা শুরু করেছে। সেই ধারাবাহিকতায় এবার দলটির ভোটের প্রচারণায় যুক্ত হয়েছে নির্বাচনী গান। 

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকেই একে একে নতুন কর্মসূচি, পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের রূপরেখা প্রকাশ করতে শুরু করে বিএনপি।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারের ভিত্তি হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘১৯ দফা’ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন ২০৩০’।

রাজধানীর হোটেল লেকশোরে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী থিম সংয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।

নির্বাচনী থিম সংয়ে বিএনপির বহুল পরিচিত স্লোগান—‘ভোট দিবো কিসে, ধানের শীষে’ ও ‘সবার আগে বাংলাদেশ’—সংগীতের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, 'পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, নিউট্রন ও ইলেকট্রনের মধ্যে দৃঢ় বন্ধন থাকে, তেমনি একটি শক্ত রাষ্ট্রীয় দর্শনের ওপর আমরা বিশ্বাস করি। সেই দর্শন হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, যার প্রতীক ধানের শীষ।'

তিনি বলেন, 'ধানের শীষ এখন আর শুধু একটি নির্বাচনী প্রতীক নয়; এটি গ্রাম বাংলার জীবন ও সংস্কৃতির প্রতীকে পরিণত হয়েছে। তবে নানা বিধিনিষেধের কারণে আগের মতো পাড়া-মহল্লায় নির্বাচনী উৎসবের পরিবেশ নেই।'

অংশগ্রহণমূলক নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, 'সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। মানুষের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা আবারও ফিরে আসবে।'

ধানের শীষ প্রতীক প্রসঙ্গে তিনি আরও বলেন, 'ধানের শীষ প্রতীক শেখ হাসিনাও মুছে দিতে পারেননি, ভবিষ্যতেও কেউ পারবে না। এই প্রতীক মানুষের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি