বদলির আদেশের সপ্তাহ পার, তিন পদেই বহাল মনোয়ার

ন
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৬ ০০:৩৯:৫৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা কর্মকর্তা মনোয়ার হোসেনকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হলেও এখনো পুরোনো কর্মস্থল ছাড়েননি তিনি। গত ২২ নভেম্বর বদলির আদেশ জারির এক সপ্তাহ পেরিয়ে গেলেও নিরীক্ষা কর্মকর্তা, প্রশাসকের একান্ত সচিব (পিএস) ও আইন কর্মকর্তা—এই তিন পদেই দায়িত্ব পালন করছেন তিনি।

এ ঘটনায় ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বদলির আদেশের পরও দায়িত্বে বহাল থাকাকে সরকারের নির্দেশনা উপেক্ষা হিসেবে দেখছেন কেউ কেউ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে মনোয়ার হোসেনকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়।

ডিএসসিসিতে একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করায় নগর ভবনে তাঁর ভূমিকা ও প্রভাব নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা ছিল। করপোরেশনের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার, দরপত্র প্রক্রিয়ায় পছন্দের ব্যক্তিদের সুযোগ করে দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। বিভিন্ন সময়ে গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে অনিয়মের খবর প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ অধিশাখার যুগ্মসচিব মো. রবিউল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সিটি করপোরেশনের কর্মকর্তার অবমুক্তির বিষয়টি তারা দেখে থাকে। এটা মন্ত্রণালয় করে না।’

অন্যদিকে, ডিএসসিসি থেকে অবমুক্তির ছাড়পত্র না পাওয়ায় নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি বলে জানিয়েছেন মনোয়ার হোসেন। তিনি বলেন, ‘সিটি করপোরেশন থেকে আমাকে অবমুক্ত করা হয়নি। আর অবমুক্ত না করলে কীভাবে যোগ দেব? বদলির আদেশে নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে স্ট্যান্ড রিলিজের কথা থাকলেও পরে তা সংশোধন করে সাধারণ বদলি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আমি প্রশাসকের পিএসের দায়িত্ব পালন করছি, তাই এ বিষয়ে প্রশাসক যেটা মনে করবেন, সেটাই হবে। প্রশাসক যখন ছাড়বেন, তখনই আমি গিয়ে যোগ দেব।’

এ বিষয়ে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ‘আমি রবিবার এক ঘণ্টা অফিসে ছিলাম। তিনি অফিস করেছেন কি না, সেটা জানা নেই। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ীই সব হবে। খোঁজ নেব।’​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল