লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগপত্র জমা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ২২:৫৫:৪০
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩১ নেতা বিএনপি থেকে পদত্যাগের আবেদন করেছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের আবেদনকারীরা চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে নির্বাচিত সভাপতিও রয়েছেন। কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে ৫১ সদস্যের কমিটির ৩১ নেতা পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে পদত্যাগপত্রে ৩১ জনের স্বাক্ষর থাকলেও তা জমা দিতে আসেন ১০ জন।

পদত্যাগের আবেদন করা নেতারা হলেন—সভাপতি জাকির হোসেন সুমন, সহসভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহসাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, যুববিষয়ক সম্পাদক নুর নবী, ছাত্রবিষয়ক সম্পাদক হোসেন আহাম্মদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক নুর আলম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. হাশেম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক সিরাজ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হেলাল উদ্দিন, ক্ষুদ্রঋণ ও সমবায় সম্পাদক মো. সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম, সহসম্পাদক মো. হেলাল এবং সদস্য আবুল হোসেন, আবুল বাসার, মো. আলম, মো. ইসমাইল, মো. রফিক, সামছুল হক, বেল্লাল, আহসান উল্যা, মনির হোসেন, মনির হোসেন, মো. ইব্রাহিম ও তছলিম মিঝি।

পদত্যাগের বিষয়ে জাকির হোসেন সুমন বলেন, জাবেদ বিভিন্ন নারীর কাছ থেকে বিধবা ভাতা দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। তিনি জুয়াসহ বিভিন্ন অপকর্মে জড়িত। নারী কেলেঙ্কারির ঘটনায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তাঁর কারণে দলের বদনাম হয়েছে। সেই অব্যাহতির আদেশ প্রত্যাহার করায় দল ও তাঁদের বদনাম হচ্ছে। এ কারণে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া বলেন, তাঁরা কোনো কর্মীকে হারাতে চান না। পদত্যাগপত্রটি তিনি জমা রেখেছেন, তবে সাংগঠনিকভাবে গ্রহণ করেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

পরকীয়ার অভিযোগে এক বিবাহিত নারীকে নিয়ে চলে যাওয়ার ঘটনায় চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে গত ১৩ এপ্রিল পদ ও পদবি থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। এর ছয় মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদর (পশ্চিম) উপজেলা কমিটি।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন