উত্তরার পাসপোর্ট অফিসের ফটকে আগুন, ঘটনা গভীর রাতে

এ
এলেন বিশ্বাস (উত্তরা ঢাকা প্রতিনিধি)
১৭ নভেম্বর, ২০২৬ ১২:৪৫:৩০
ছবি: সদ্য সংবাদ

রাজধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩ মিনিটের দিকে মুখোশ পরা দুই ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তবে ফটকটি স্টিলের তৈরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়েনি। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গভীর রাতে দুই ব্যক্তি পাসপোর্ট অফিসের সামনে এসে বাইরের ফটকে আগুন ধরিয়ে দেয়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। ওই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারেননি।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্টিলের ফটকে আগুন দেওয়ায় তা ছড়িয়ে পড়েনি এবং কিছুক্ষণের মধ্যেই নিভে যায়। এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পাসপোর্ট অফিসের ভেতর ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ