বিমানবন্দর ও উত্তরার জসিমউদ্দিনে ককটেল হামলা, আহত ৩

এ
এলেন বিশ্বাস (ঢাকা প্রতিনিধি)
১৭ নভেম্বর, ২০২৬ ১৪:১২:০৬
ছবি: সদ্য সংবাদ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও উত্তরার জসিমউদ্দিন এলাকায় পৃথক সময়ে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে ঘটে যাওয়া এসব ঘটনায় তিন পথচারী আহত হয়েছেন। তবে জসিমউদ্দিন এলাকার বিস্ফোরণে কেউ হতাহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ১০টার দিকে উত্তরার জসিমউদ্দিন এলাকায় প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হলে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ফুটপাতের ব্যবসায়ীরা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর প্রায় তিন ঘণ্টা পর রাত সোয়া ১টার দিকে বিমানবন্দর গোলচত্বরের কাছে বহির্গমন ফটকের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের বিআরটি উড়াল সেতুর ওপর থেকে ককটেলগুলো নিচে নিক্ষেপ করা হয়েছিল।

বিস্ফোরণের সময় উড়াল সেতুর নিচে থাকা তিন পথচারী পায়ে আঘাত পান। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাঁদের হাসপাতালে নেওয়া হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ জানান, উড়াল সেতুর ওপর থেকে ককটেল নিক্ষেপের বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুটি ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি। বিস্ফোরণের পেছনে কারা রয়েছে, তা শনাক্ত করতে কাজ চলছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ