নিষিদ্ধ আ. লীগের নামে মিছিল করারও সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১৩:৪১:০০
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, দেশে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা বরদাশত করবে না সরকার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল-সমাবেশ করারও সুযোগ নেই।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। এ ঘটনায় সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিষিদ্ধ সংগঠনের নামে রাজনৈতিক কর্মসূচি আয়োজনও আইনবিরোধী বলে উল্লেখ করেন তিনি।

ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অস্ত্রধারীদের শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, এলাকায় যৌথবাহিনী মোতায়েন রয়েছে। নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের বিষয়ে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের প্রয়োজন অনুযায়ী শক্তি প্রয়োগের ক্ষমতা রয়েছে। তবে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তা করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না। অতীতে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ নিয়ে যে সমালোচনা হয়েছে, তার পুনরাবৃত্তি সরকার চায় না।

গোপালগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কোনো এলাকায় দায়িত্ব পালনে ঘাটতি বা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা দেখা গেলে সেখানে অধিক দক্ষ ও আন্তরিক কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে প্রত্যাহারের অর্থ এই নয় যে সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে দায়িত্বে অবহেলা করেছেন।

গোপালগঞ্জে সহিংসতার প্রথম দিনের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সেদিন পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল। সে অবস্থায় আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন দেখা দিতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে সরকার যে কৌশল নিয়েছে, সেটিকে সঠিক বলে দাবি করেন তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ