গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তারা।
মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে মোতায়েন করা বিজিবি সদস্যরা। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তাদের উপস্থিতি ও কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
এদিকে, গোপালগঞ্জের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে বিশেষ নজরদারি ব্যবস্থা চালু রেখেছে বিজিবি সদর দপ্তর। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তির সহায়তায় মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
এ কাজে ড্রোন, সদস্যদের শরীরে সংযুক্ত বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র ব্যবহার করা হচ্ছে। এসব ফুটেজের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে বিজিবি।
সদ্য সংবাদ/এজে