গাজীপুর শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন ২৯ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১৪:৪৪:৫৯
ছবি: সংগৃহীত

গাজীপুরের পোশাকশিল্প এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, ব্যাটালিয়ন আনসার ও এসআরবির সদস্যদের মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় ১৫ প্লাটুন বিজিবি এবং ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ৮ পেট্রোল এসআরবি মোতায়েন রয়েছে। কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, মহানগর পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছেন।

এদিকে মঙ্গলবার সকালে কোনাবাড়ী ও জরুন এলাকার রিপন নিটওয়্যার লিমিটেড এবং তুসুকা গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ দিলেও কিছুক্ষণ পর কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে এলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

অন্যদিকে নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেন। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই দুই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহন ভোগান্তিতে পড়ে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের কারণে শিল্পাঞ্চলের ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করছেন।

গাজীপুর পোড়াবাড়ি এসআরবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজীত পাল বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে ৮ পেট্রোল এসআরবি কাজ করছে।

এ ছাড়া গাজীপুর ৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ