ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১৫:২০:০৩
ছবি: সংগৃহীত

দেশে যখন ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, তখন সংবাদমাধ্যমে নিজের নাচের ভিডিও প্রকাশের ঘটনায় অসন্তোষ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি। ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ভিডিওটি প্রকাশের পেছনের ঘটনা তুলে ধরেন মোনামি। তিনি জানান, এক বন্ধুর শেয়ার করা ভিডিওটি কেবল বন্ধুদের দেখার জন্য উন্মুক্ত ছিল। সেখান থেকে ভিডিওটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছিলেন তিনি। ব্যক্তিগত পরিসরে দেওয়া ওই ভিডিও কীভাবে সংবাদমাধ্যমের হাতে পৌঁছাল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন এই শিক্ষিকা।

ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তির উদ্দেশে তিনি লেখেন, অর্থ উপার্জনের জন্য এমন কাজ করা হয়ে থাকতে পারে। তবে উপার্জনের ক্ষেত্রে সম্মানজনক ও হালাল পথ বেছে নেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তিনি।

নিজের নাচ নিয়ে সমালোচনার আশঙ্কার কথাও তুলে ধরেন মোনামি। বয়স কিংবা শারীরিক গঠন নাচের ক্ষেত্রে বাধা হওয়া উচিত কি না, সেই প্রশ্ন তুলে তিনি জানান, নৃত্যচর্চার জন্য নির্দিষ্ট বয়স বা শারীরিক গড়নকে অপরিহার্য মনে করেন না তিনি।

মোনামির ভাষ্য, রাজনৈতিকভাবে বিরূপ মনোভাবাপন্ন ব্যক্তিদের কাছ থেকে ট্রল বা নেতিবাচক মন্তব্য আসতে পারে, এমন আশঙ্কা তাঁর ছিল। তারপরও ভাইয়ের বিশেষ দিনে নিজের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতেই নাচে অংশ নেন তিনি।

এ নিয়ে কোনো অনুশোচনা নেই জানিয়ে পোস্টে মোনামি বলেন, ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ তাঁর আনন্দের প্রকাশ। এ কারণে বিব্রত হওয়ারও কিছু নেই।

পোস্টের শেষাংশে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লেখেন, ‘একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।’

​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী