চট্টগ্রামে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০ টিয়াপাখি উদ্ধার, গ্রেপ্তার ২

ম
মিরসরাই (চট্টগ্রাম প্রতিনিধি)
১৬ নভেম্বর, ২০২৬ ১৪:৩৫:৩৫
ছবি: সদ্য সংবাদ

চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের উদ্দেশ্যে আনা ৮০টি টিয়াপাখি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা পাখিগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজি কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।

পুলিশের ভাষ্য, সরকারি নিষেধাজ্ঞা ও শুল্কসংক্রান্ত বিধিনিষেধ অমান্য করে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে টিয়াপাখিগুলো দেশে আনা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিগুলো জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, উদ্ধার হওয়া ৮০টি টিয়াপাখির মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী