নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১৫:৪৭:১০
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে মোটরসাইকেলে এসে বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীদের ধরতে গঠন করা হয়েছে দুটি বিশেষ দল।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, আমানা গার্মেন্টসের পাশে অবস্থিত টিনশেডের ওই কার্যালয়টি এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যবহার করতেন। ঘটনার সময় দুটি মোটরসাইকেলে চারজন সেখানে পৌঁছায়। তাদের মধ্যে একজন হেলমেট পরা অবস্থায় কার্যালয়ের ভেতরে ঢুকে প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দেয়। এ সময় অন্যরা বাইরে অবস্থান করছিল।

আগুন দেওয়ার পরপরই হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহের উদ্যোগ নেয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন জানান, ঘটনাস্থলটি আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক কার্যালয় নয়। তবে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা সেখানে নিয়মিত বসে সাংগঠনিক ও অন্যান্য বিষয়ে আলোচনা করতেন।

তিনি আরও জানান, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ জন্য পুলিশের দুটি দল কাজ করছে। হামলাকারীদের পরিচয় ও অগ্নিসংযোগের পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী