ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকাকে ঘিরে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১৫:৩৪:০০
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠের পারফরম্যান্সের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে নতুন আলোচনায় ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর। তবে এ ধরনের কোনো ঘটনার কথা অস্বীকার করে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন নেইমার ও ভার্জিনিয়া—দুজনই।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘মেট্রোপোলেস’-এর কলামিস্ট ফাবিয়া অলিভেইরা এক প্রতিবেদনে দাবি করেন, গত ৬ নভেম্বর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে নেইমার ও ভার্জিনিয়ার মধ্যে ঘনিষ্ঠতার ঘটনা ঘটে। ফর্মুলা ওয়ান সাও পাওলো গ্রাঁ প্রির কয়েক দিন আগে আয়োজিত ওই পার্টিতে অতিথিদের প্রবেশাধিকার সীমিত ছিল। এমনকি সেখানে মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়, অনুষ্ঠানে নেইমারের কোলে বসে নাচছিলেন ভার্জিনিয়া। এ সময় মাইক্রোফোন হাতে তাকে ‘ভাইপার’ নামে ডাকেন নেইমার। বন্ধুদের কাছে এই নামেই পরিচিত ভার্জিনিয়া। পার্টিতে দুজনের মদ্যপানের কথাও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। তবে ঘটনার কোনো ছবি কিংবা ভিডিও সামনে আসেনি।

এমন খবর প্রকাশের পর ভার্জিনিয়ার প্রেস অফিস থেকে দেওয়া বিবৃতিতে পুরো বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তার ব্যক্তিগত জীবন নিয়ে অনুমাননির্ভর খবর প্রকাশের ঘটনা নতুন নয়। তবে এবারও ছড়ানো অভিযোগ ও ইঙ্গিত তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছেন। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্যকে সত্য হিসেবে প্রচার করায় হতাশা প্রকাশ করেছে তার পক্ষ।

নিজের ইনস্টাগ্রামেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নেইমার। অন্য একজনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ছড়ানো গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। তার ভাষ্য, সত্যের চেয়ে পরিচিত ব্যক্তিদের নাম জড়িয়ে তৈরি হওয়া আলোচনা ও বিতর্ককে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যা দুঃখজনক। তার দলের পক্ষ থেকে ইতিমধ্যে বক্তব্য দেওয়া হলেও বিষয়টি পরিষ্কার করতে নিজেই মুখ খুলেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত অক্টোবরের মাঝামাঝি সময়ে রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্কের ইতি টানেন ভার্জিনিয়া। কয়েক দিন আগে নিজের তিন সন্তানের বাবা সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে আবারও সম্পর্ক শুরুর বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী