জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১৬:০২:৫৩
ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সেই স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর দেশের শিক্ষাব্যবস্থার নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সামনে এসেছে। সেখান থেকে উত্তরণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে হলে প্রচলিত শিক্ষার গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। কেবল কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নয়, বরং জ্ঞানভিত্তিক ও অর্থবহ শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত হতে হবে, যেন তারা বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে।

বরিশালের কারিগরি শিক্ষার উন্নয়নে ছয় মাসের মধ্যে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিকায়নের আশ্বাস দেন মন্ত্রী। এ ক্ষেত্রে চীনের পলিটেকনিক ইনস্টিটিউটের আদলে প্রতিষ্ঠানটি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য বাজেট প্রস্তুত করা হয়েছে। চলতি বছরেই এসব কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষার্থীদের আবাসিক হল নির্মাণের কাজ এ বছর শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী বাজেটে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক উন্নয়নের বিষয়েও আশ্বাস দেন তিনি। দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় এসব রাস্তা উন্নয়নের কথা জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আয়তন বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য ৫০ একর জায়গা যথেষ্ট নয়। এ কারণে আরও ৫০ একর জমি প্রয়োজন। বিষয়টি নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী