অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের এক সদস্য গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১৫:৫২:৫৬

অনলাইন বেটিং ও অবৈধ অর্থপাচারের অভিযোগে গাইবান্ধা থেকে মো. সোহেল রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত আসামি মো. সোহেল রানা (২৬), পিতা-মো. সারাফত হোসেন, মাতা-মোছা. হাসিনা বেগম, সাং-চণ্ডীপুর, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা। এ সময় তার কাছ থেকে ০১টি মোবাইল ফোন ও ০১টি সিম কার্ড জব্দ করা হয়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) অনলাইন নজরদারিতে আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে পরিচালিত অনলাইন জুয়ার একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের সন্ধান মেলে। সংস্থাটির অনুসন্ধান অনুযায়ী, চক্রটি জুয়ার লেনদেনের জন্য বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার নম্বর এবং ব্যাংক হিসাব ব্যবহার করত।

সিআইডির তথ্য বলছে, দেশের বিভিন্ন এলাকায় থাকা এজেন্টদের মাধ্যমে জুয়ার টাকা সংগ্রহ করা হতো। এজেন্টরা নির্ধারিত কমিশন রেখে বাকি অর্থ ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে পাঠাতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সিআইডির সাইবার পুলিশ সেন্টারের পক্ষ থেকে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা করা হয়। ১৯ মে ২০২৬ তারিখে দায়ের করা মামলাটির নম্বর ২৪। এতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২), ২১(২), ২৪(২) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে মামলাটির তদন্তের দায়িত্ব নেয় সিআইডির সিপিসি।

তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার একটি দল সুন্দরগঞ্জের পাঁচপীর বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য বিশ্লেষণ করে চক্রের বাকি সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। অনলাইন জুয়া ও অর্থপাচারের সঙ্গে জড়িত দেশি-বিদেশি অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী