চট্টগ্রাম কারাগার থেকে ঢাকায় নেওয়া হলো চিন্ময়কে

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১৬:৪৫:০০
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়।

চিন্ময়ের স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন। তবে তাকে অন্য কারাগারে নেওয়ার কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

কারা সূত্রে জানা গেছে, চিন্ময়ের খাবার রান্নার দায়িত্বে থাকা রঙ্গনাথ দাশ ব্রহ্মচারীকে এ সময় তার সঙ্গে নেওয়া হয়নি। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই অবস্থান করছেন।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে একই বছরের ২৫ নভেম্বর ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রাম আদালতে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালত থেকে কারাগারে নেওয়ার সময় চিন্ময়ের সমর্থকেরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ওই সময় আদালত এলাকায় ভাঙচুর ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর একপর্যায়ে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৯ নভেম্বর আলিফের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এতে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করা হয়।

তদন্ত কর্মকর্তার দাবি, জামিন আবেদন নাকচ হওয়ার পর আদালত প্রাঙ্গণে চিন্ময়ের দেওয়া উসকানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে অন্য আসামিরা আইনজীবী আলিফের ওপর হামলা চালান। গ্রেপ্তার ব্যক্তিদের জবানবন্দি ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হামলায় জড়িতদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ, দেশে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।

২০২৫ সালের ৭ জানুয়ারি মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। একই বছরের ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

আদালত সূত্রে জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী আলিফ হত্যা মামলার বিচার চলছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন স্থগিত রয়েছে। অন্য চার মামলার মধ্যে দুটিতে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট জামিন দিলেও বাকি মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় এখনো মুক্তি পাননি তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান