ভয়াবহ আগুনে বসতঘর হারালেন সাজেকের মনি চাকমা

র
রুপম চাকমা (দিঘীনালা উপজেলা প্রতিনিধি)
১৬ নভেম্বর, ২০২৬ ১৮:২৬:৪৫
ছবি: সদ্য সংবাদ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে নিঃস্ব হওয়ার মুখে পড়েছেন ৬০ বছর বয়সী রাত্রি মনি চাকমা। সোমবার দুপুরে শিজকছড়া এলাকার কামাল চত্বরে এ দুর্ঘটনায় তাঁর বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ থেকে ৯০ হাজার টাকা হতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। বাঁশ ও কাঠের তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাত্র ৭ থেকে ১০ মিনিটের মধ্যেই আগুন পুরো বসতঘর গ্রাস করে নেয়।

ঘটনার সময় আশপাশের বাসিন্দাদের সঙ্গে কামাল চত্বরের অস্থায়ী চেকপোস্টে দায়িত্ব পালনরত সেনাসদস্যরাও আগুন নেভানোর চেষ্টা করেন। পানির পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হলেও আগুনের ভয়াবহতার কারণে ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি।

এদিকে খবর পেয়ে সাজেক বিওপিতে অবস্থানরত ফায়ার সার্ভিসের একটি দল দুপুর ১টা ৪০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করে। তবে মাঝপথে গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তাদের অভিযান ব্যাহত হয়। ফলে ফায়ার সার্ভিসের দলটি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে বসতঘর ও ঘরের সব মালামাল হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন রাত্রি মনি চাকমা। দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি অগ্নিনির্বাপণ সেবা নিশ্চিত করার সীমাবদ্ধতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে প্রশাসন ও বিভিন্ন মানবিক সংগঠনের সহায়তা চেয়েছেন এলাকাবাসী।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ