ঠাকুরগাঁওয়ে গভীর রাতে ভেকু দিয়ে নদীর পাড় কেটে মাটি সরানোর অভিযোগ

ম
মামুনুর রশিদ মামুন (ঠাকুরগাঁও প্রতিনিধি)
১৬ নভেম্বর, ২০২৬ ১৮:৩৪:১০
ছবি: সদ্য সংবাদ

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন ভূল্লী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দিনের আলো এড়িয়ে গভীর রাতে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে মহেন্দ্র গাড়িতে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় নদীর পাড় ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১টা ১৪ মিনিটের দিকে বালিয়া ইউনিয়নের তুরুকপথা বাজারসংলগ্ন এলাকায় মাটি কাটার এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাতের আঁধারে একটি ভেকু দিয়ে নদীর পাড় খনন করে মাটি পরিবহন করা হচ্ছিল। এ সময় ভেকুচালকের কাছে মাটি কাটার কারণ জানতে চাইলে তিনি বেলাল ও মামুন নামে স্থানীয় দুই ব্যক্তির নির্দেশনার কথা জানান। পাঁচ হাজার টাকা ভাড়ায় তাঁকে এ কাজে নিয়োগ করা হয়েছে বলেও দাবি করেন চালক। দিনের বেলায় বাজার এলাকায় লোকজনের আপত্তি এড়াতে রাতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে তাঁর বক্তব্য।

তবে মাটি কাটার স্থানটি ব্যক্তিমালিকানাধীন, নাকি সরকারি নদীর পাড় ও বাঁধের অংশ—তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। মনছুর আলী নামে এক ব্যক্তি ওই জমি নিজের বলে দাবি করেছেন। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, বালিয়া ইউনিয়নের আনোয়ার হোসেনের জমি ভরাটের জন্য সেখান থেকে মাটি নেওয়া হচ্ছিল। এ বিষয়ে কোনো সরকারি অনুমতিপত্র দেখানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। ওই সময় পুলিশের একটি গাড়ি মাদক মামলার আসামি ধরতে বাইরে থাকায় ঘটনাস্থলে যেতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন, রাতে মাটি কাটার বিষয়টি আগে জানানো হলে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হতো।

অন্যদিকে, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে লোক পাঠানো হবে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাটি কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নদীর পাড় কিংবা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি নির্বিচারে কাটা হলে ভবিষ্যতে ভাঙন ও বন্যার ঝুঁকি বাড়তে পারে। তাই মাটি কাটার স্থানটির মালিকানা নির্ধারণ, প্রয়োজনীয় অনুমতির সত্যতা যাচাই এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এখন সংশ্লিষ্ট প্রশাসনের তদন্তে মাটি কাটার প্রকৃত কারণ ও বৈধতা কতটা স্পষ্ট হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ