রংপুর মহানগর ছাত্রশিবিরের ২০২৭ সালের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

ন
নাইম হোসেন ( রংপুর প্রতিনিধি )
১৬ নভেম্বর, ২০২৬ ১৮:৪২:৩৫
ছবি: সদ্য সংবাদ

নতুন বছরের প্রকাশনায় ইতিহাস, মুসলিম ঐতিহ্য, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজনকে প্রাধান্য দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর শাখা। ২০২৭ সালকে সামনে রেখে বিভিন্ন ধরনের ডায়েরি, ক্যালেন্ডার, নোটবুক ও পরিকল্পনাপত্র নিয়ে সাজানো হয়েছে এবারের প্রকাশনা।

প্রকাশনা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম শাওন।

এ সময় সংগঠনের মহানগর দপ্তর সম্পাদক ওয়ালিউল্লাহ মুজাহিদ, আইন সম্পাদক রিফাত হাসান, প্রচার সম্পাদক সামছুল ইসলাম, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, পাঠাগার সম্পাদক সালেক মাহমুদ এবং সমাজসেবা সম্পাদক ইসরাফিল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রকাশনাগুলোতে শিক্ষার্থীদের পড়াশোনা ও সময় ব্যবস্থাপনার পাশাপাশি ইতিহাস ও সমসাময়িক নানা বিষয়ে জানার সুযোগ রাখা হয়েছে। বাংলা ও ইংরেজি ডায়েরি, পকেট ডায়েরি, মাঝারি আকারের ডায়েরি, নোটবুক, ইয়ার প্ল্যানার এবং বিভিন্ন নকশার ক্যালেন্ডার রয়েছে এবারের সংগ্রহে।

বাংলা ডায়েরির প্রচ্ছদে স্থান পেয়েছে টাঙ্গাইলের ঐতিহাসিক আতিয়া মসজিদের মুঘল স্থাপত্যের টেরাকোটা নকশা। প্রতিদিনের পাতায় বিশ্ব ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি এবং সমকালীন বইয়ের পরিচিতিও সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে ডেস্ক ক্যালেন্ডারে আয়া সোফিয়া, কর্ডোভা ও মসজিদে কুবাসহ ইতিহাসখ্যাত ১২টি মসজিদের ছবি ও পরিচিতি তুলে ধরা হয়েছে।

এবারের প্রকাশনার বিশেষ সংযোজন গবেষণাভিত্তিক ‘তিন পাতা ক্যালেন্ডার’। এতে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান, সীমান্ত নিরাপত্তা, নদীর পানির ন্যায্য হিস্যা, বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব, সুনীল অর্থনীতি, মুসলিম পরিচয়ের ঐতিহাসিক ভিত্তি এবং তথ্য-উপাত্তের সার্বভৌমত্বের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের পরিকল্পিত জীবনযাপনে সহায়তার জন্য দৈনিক ও মাসিক কাজের সময়সূচি তৈরির সুবিধাসহ ইয়ার প্ল্যানারও রাখা হয়েছে। পাশাপাশি লেদার ও জেল বাইন্ডিংয়ের ডায়েরি এবং সূরা ইব্রাহিমের আয়াতের ক্যালিগ্রাফি সংবলিত এক পাতার ক্যালেন্ডার প্রকাশনায় যুক্ত করা হয়েছে।

ইতিহাসচর্চা, ধর্মীয় ঐতিহ্য ও সমসাময়িক জাতীয় বিষয়কে একই প্রকাশনায় তুলে ধরার মধ্য দিয়ে ২০২৭ সালের জন্য শিক্ষার্থীদের উপযোগী একটি ভিন্নধর্মী আয়োজন সাজিয়েছে সংগঠনটির রংপুর মহানগর শাখা।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা