তিন দিনের জন্য বন্ধ ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১৫:২০:০১
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতার মধ্যে তিন দিনের জন্য সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে না। জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।

এর আগে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সোমবার দিনভর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দাবিদাওয়া আদায়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে প্রায় ১৩ ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকতে হয় উপাচার্যকে।

রাত ১০টার দিকে পুলিশের সহায়তায় ক্যাম্পাস ছাড়ার চেষ্টা করেন উপাচার্য। তবে আন্দোলনকারীরা তাঁর গাড়ির সামনে অবস্থান নেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে কার্যালয়ে ফিরে গিয়ে সিন্ডিকেটের জরুরি সভা ডাকেন তিনি।

সেই সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আগামী তিন দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ