সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষকদের সমাবেশ ও মানববন্ধন

ব
ববি প্রতিনিধি
১৭ নভেম্বর, ২০২৬ ১৫:০৭:৩৯
ছবি: সদ্য সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর নিচতলায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠনের নামে পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শিক্ষকরা।

সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সাদা দলের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির, প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ, অধ্যাপক ছাদেকুর রহমান, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুন, সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক, সহকারী প্রক্টর প্রভাষক গাজী সাখাওয়াত হোসেন ও সহকারী প্রক্টর মিনহাজুল ইসলামসহ অন্য শিক্ষকরা।

বক্তব্যে প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, দেশের বিভিন্ন স্থানে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানা অপতৎপরতা দেখা যাচ্ছে। এসব তৎপরতা প্রতিহত করতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির বলেন, ২০২৪ সালে পরাজিত শক্তি আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাকে তিনি এ ধরনের তৎপরতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা কার্যকর করার দাবি জানান তিনি।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রসঙ্গ তুলে ড. আবদুল আলিম বছির বলেন, অন্য কোনো দেশের অধীনতা মেনে নেওয়ার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তবে কোনো দেশের প্রভুত্ব মেনে নেওয়া হবে না।

সমাবেশে শিক্ষকরা দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ